মৌলবাদকে উসকে দিচ্ছে আওয়ামী লীগ সরকার’ - The News Lion

মৌলবাদকে উসকে দিচ্ছে আওয়ামী লীগ সরকার’




ঢাকা প্রতিনিধি : বর্তমান আওয়ামী লীগ সরকার মৌলবাদকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি বলেছেন, এটাতে তারা রাজনৈতিক ফায়দা লুটতে পারে। বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে বিরোধী দলকে নিঃশেষ করার চেষ্টা করছে তারা। এটি একটি নোংরা রাজনীতি। ফলে দেশের ক্ষতি হচ্ছে। মৌলবাদে উত্থান হয়েছে এই আওয়ামী লীগ সরকারে আমলেই।  


আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।  বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে কোনো জঙ্গি আছে বলে আমি মনে করি না। তবে মৌলবাদ আছে, যেটাকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের মূল সমস্যা হচ্ছে তারা প্রতিটি সময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায়।


 ’৭২-এর সংবিধান প্রথম তারা পরিবর্তন করেছে, দেশে বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, একদলীয় শাসনব্যবস্থা নিয়ে এসেছে, গণতন্ত্রের যা কিছুই ছিল সবটাই ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ প্রতিটি সময় শুধু বিএনপির নাম নিতে থাকে।’ 


 চলমান পৌরসভার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‌‘নির্বাচন কমিশন যতদিন আছে এবং আওয়ামী লীগ সরকার যতদিন আছে কোনো নির্বাচন সঠিকভাবে হবে না।


 এরপরও আমরা নির্বাচনে যাব। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির নেতারা।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.